• বাংলাদেশ
  • Last Update Apr 06, 2026 12:25 am
  • 32°C Dhaka, Bangladesh
  • By Admin User
  • Home -
  • জবস -
  • দেশে উদ্বেগজনক হারে বাড়ছে অসংক্রামক রোগীর সংখ্যা
news-details
জবস

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে অসংক্রামক রোগীর সংখ্যা

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও উদ্বেগজনক হারে বাড়ছে অসংক্রামক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। অসচেতনতা ও রোগ শনাক্তে আর্থিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যা টেকসই উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে।

বর্তমানে সরকারি-বেসরকারি প্রায় সব হাসপাতালেই হৃদ্‌রোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও এসব রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়ার প্রবণতা বাড়ায় রাজধানীকেন্দ্রিক চাপও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

রোগীরা বলছেন, ঢাকার বাইরে উন্নতমানের চিকিৎসাসেবা সহজলভ্য না হওয়ায় বাধ্য হয়ে রাজধানীতে আসতে হয়। এতে চিকিৎসা ব্যয় যেমন বেড়ে যায়, তেমনি নষ্ট হয় সময়ও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অসংক্রামক রোগে বিশ্বে প্রতি বছর ৩০ থেকে ৬৯ বছর বয়সী ১ কোটি ৫০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে ৮৫ শতাংশই নিম্ন ও মধ্য আয়ের দেশের বাসিন্দা।

চিকিৎসকদের মতে, এসব রোগ থেকে রক্ষা পেতে অস্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন, ধূমপান, অ্যালকোহল গ্রহণ এবং দূষিত পরিবেশ এড়িয়ে চলাই ব্যক্তি পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনি এই পোস্ট শেয়ার করতে পারেন!

শার্শায় ২৫ হাজার ভোটের ব্যবধান জামায়াত প্রার্থীর জয়

খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী

Admin User

Admin User

Reporter

আমি একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। সত্য উন্মোচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। বর্তমানে আমি [পত্রিকা/চ্যানেলের নাম]-এ রিপোর্টার হিসেবে কর্মরত আছি। আমার সাম্প্রতিক প্রতিবেদনগুলো পড়তে বা নিউজ টিপস দিতে আপনার ওয়েবসাইট/লিঙ্কডইন-এ যুক্ত হোন।

বাগেরহাট, খুলনা

1 মন্তব্য

  • Nurislam Mridha

    Nurislam Mridha, February 12, 2026

    সহজ কিস্তিতে আকাশপথে কক্সবাজার ভ্রমণের দারুণ সুযোগ সহজ কিস্তিতে আকাশপথে কক্সবাজার ভ্রমণের দারুণ সুযোগ

মন্তব্য করুন