গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি সাময়িক রাজনৈতিক আয়োজন। কয়েক বছর পরপর ভোট আসে, উত্তেজনা সৃষ্টি করে, তারপর একসময় চলেও যায়
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি সাময়িক রাজনৈতিক আয়োজন। কয়েক বছর পরপর ভোট আসে, উত্তেজনা সৃষ্টি করে, তারপর একসময় চলেও যায়। কিন্তু রক্ত, বৈবাহিক সূত্র ও পারিবারিক আত্মীয়তার সম্পর্ক মোটেও সাময়িক নয়; এটি আজীবনের এবং অনেক ক্ষেত্রে প্রজন্মান্তরের বন্ধন। দুঃখজনক হলেও সত্য, পছন্দের প্রার্থী বা দলকে কেন্দ্র করে মতভেদের কারণে বর্তমানে আমাদের সমাজ ও পরিবারগুলোতে বিভক্তি বাড়ছে। কথা বলা বন্ধ করা, এমনকি আত্মীয়তার সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার মতো ঘটনাও অহরহ ঘটছে। ইসলামের দৃষ্টিতে এটি কেবল সামাজিক অবক্ষয় নয়, বরং পরকালীন মুক্তির পথে এক ভয়াবহ অন্তরায়।
ইসলামে আত্মীয়তার সম্পর্ক (সিলাতুর রহিম) রক্ষা করা ‘ওয়াজিব’ বা আবশ্যিক দায়িত্ব। পবিত্র কোরআনে মহান আল্লাহ আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদের ওপর কঠোর হুঁশিয়ারি ও লানত বা অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন- ‘তবে কি তোমরা এ প্রত্যাশা করছ যে, যদি তোমরা ক্ষমতা পাও তবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরাই তারা, যাদের প্রতি আল্লাহ অভিশাপ দিয়েছেন। অতঃপর তিনি তাদের বধির করেছেন এবং তাদের দৃষ্টিসমূহ অন্ধ করে দিয়েছেন।’ (সুরা মুহাম্মদ: ২২-২৩)
রাজনৈতিক মতভেদের মতো তুচ্ছ পার্থিব কারণে যারা নিজ ভাই-বোন বা নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, তারা প্রকারান্তরে আল্লাহর এই কঠোর সতর্কবার্তার অন্তর্ভুক্ত হয়ে পড়ার ঝুঁকিতে থাকে।
আরও পড়ুন: আত্মীয়তা রক্ষা করলে আল্লাহ সুসম্পর্ক রাখেন
রাজনৈতিক নেতা বা দলের প্রতি অন্ধ আনুগত্য দেখাতে গিয়ে যারা আত্মীয়ের সাথে বিবাদে লিপ্ত হয় এবং সম্পর্ক ছিন্ন করে, তাদের জন্য জান্নাতের পথ রুদ্ধ হয়ে যায়। রাসুলুল্লাহ (স.) অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন- ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ বুখারি: ৫৯৮৪)
আমাদের একটু গভীরভারে ভেবে দেখা দরকার- যে নেতা বা দলের জন্য আমরা নিজের স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করছি, তারা কি কেয়ামতের দিন আমাদের জান্নাতের জিম্মাদার হতে পারবেন? কখনোই না। অথচ একটি সম্পর্ক ছিন্নের দায় আমাদের পরকালে একাই বহন করতে হবে।
প্রবীণ পুরুষদের মধ্যে প্রস্টেটের সমস্যা হওয়া অত্যন্ত সাধারণ বিষয়। তবে এখন আর তা বয়সবিধি মানছে না। চিকিৎসকরা বলছেন, প্রস্টেটে সংক্রমণজনিত রোগ এখন কমবয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে। অনেকসময় লক্ষণ দেখা দিলেও অনেকে তা মূত্রনালির সংক্রমণ ভেবে এড়িয়ে যান। ফলে বাড়তে থাকে সংক্রমণ। সঠিক সময়ে চিকিৎসা না করানো হলে পরবর্তীতে তা প্রস্টেট ক্যানসারে রূপ নিতে পারে।
Opu Nill, February 13, 2026
প্রবীণ পুরুষদের মধ্যে প্রস্টেটের সমস্যা হওয়া অত্যন্ত সাধারণ বিষয়। তবে এখন আর তা বয়সবিধি মানছে না। চিকিৎসকরা বলছেন, প্রস্টেটে সংক্রমণজনিত রোগ এখন কমবয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে। অনেকসময় লক্ষণ দেখা দিলেও অনেকে তা মূত্রনালির সংক্রমণ ভেবে এড়িয়ে যান। ফলে বাড়তে থাকে সংক্রমণ। সঠিক সময়ে চিকিৎসা না করানো হলে পরবর্তীতে তা প্রস্টেট ক্যানসারে রূপ নিতে পারে